রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইউরোপজুড়ে বিক্ষোভের আগুন, এবার কি উত্তাল হচ্ছে যুক্তরাজ্য? গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

আমি সকল সময় আমার দেওয়া প্রতিশ্রতি রক্ষা করি- এমপি শাহীন চাকলাদার

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৬০ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা-১৪২৯ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আমি সকল সময় আমার দেওয়া প্রতিশ্রতি রক্ষা করি। পহেলা বৈশাখে পবিত্র রমজান থাকায় আমি বলেছিলাম, কেশবপুরের সর্বসাধারণকে মাটির শানুকে করে পান্তা- ইলিশ খাওয়াবো এবং ঢাকা থেকে জনপ্রিয় শিল্পিেিদর এনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবো। আমি আমার প্রতিশ্রতি অনুযায়ি কেশবপুর উপজেলার সর্বসাধারণকে মাটির শানুকে করে পান্তা- ইলিশ খাওয়ায়েছি। ঢাকা থেকে জনপ্রিয় কন্ঠশিল্পি ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ও সেরাকন্ঠ পুষ্পিতা-সহ জনপ্রিয় কন্ঠশিল্পিদের এনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেছি। কেশবপুর পৌরসভা চত্ত্বরে মঙ্গলবার রাতে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা-১৪২৯ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন। সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম হ্যাপি, শিক্ষা ও সামবসম্পদ বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, সাবেক জেলা নেতা রেজাউল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম,

কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ. যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু।অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ও সেরাকন্ঠ পুষ্পিতা-সহ ঢাকা ও যশোরের জনপ্রিয় কন্ঠশিল্পি।

কিউএনবি/অনিমা/১২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit