বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

‘অন্য কোনো ফর‌ম্যাট নিয়ে মুশফিক উদ্বিগ্ন নয়’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েনিন্ট সিরিজে বাদ পড়েন মুশফিকুর রহিম। অবশ্য আফগানিস্তানের বিপক্ষে পরের সিরিজেই তাকে দলে ফেরানো হয়। সম্প্রতি কোচিং স্টাফদের নিয়ে বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মুশফিকের ক্যারিয়ারের পরিকল্পনা বোর্ড দ্রুত জানতে চায়। বোর্ড সভাপতির এমন মন্তব্যে স্পষ্ট মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ার প্রায় শেষের পথে। 

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিকের থাকা নিয়ে প্রশ্ন আছে। তবে সেই প্রশ্ন দূরেই রাখছেন সাবেক এই অধিনায়ক। আপাতত শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকা টেস্টে রান করায় মনোযোগী মুশফিক। গত ৯ টেস্টে মাত্র একটি ফিফটি পেয়েছেন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারির পর থেকে নেই কোন সেঞ্চুরি।চট্টগ্রামে মঙ্গলবার অনুশীলন শেষে মুশফিক প্রসঙ্গে কোচ জেমি সিডন্স জানান, আমার মনে হয় মুশফিক কেবল পরের দুই টেস্ট নিয়েই ভাবছে। সে ক্যারিয়ারের অন্য কোন সংস্করণ নিয়ে এখন উদ্বিগ্ন নয়।

সে দুই টেস্টে কীভাবে রান করবে সেই চিন্তাই করছে। সে সাদা বলে অনেক সফল। ভালো খেলোয়াড়রা যখন রান পায় না তখন কেবল সময়ের অপেক্ষা করতে হয়, তারপরই ঠিকই ফিরে আসে। এই কারণেই তারা সেরা খেলোয়াড়। টেস্ট মুশফিক খুবই সফল। সে রান করে বরাবর। দক্ষিণ আফ্রিকায় হয়তো ভালো যায়নি, কিন্তু ঠিকই রানে ফিরবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit