সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

ভারতে পালিয়েছে রাজাপক্ষে পরিবার; যা জানালো হাইকমিশন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় তীব্র হচ্ছে অর্থনৈতিক সংকট। এর মাঝেই খবর ছড়িয়েছে শক্তিশালী রাজাপক্ষে পরিবার ভারতে পালিয়ে গিয়েছে। যদিও শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন এই খবরকে ভুয়া বলে দাবি করেছে।

হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, রাজাপক্ষে পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভুয়া। এই খবরের কোনও সত্যতা নেই এবং হাইকমিশন এই ধরণের বিভ্রান্তিকর খবর অস্বীকার করেছে।

ভারতীয় হাইকমিশন এক টুইটে বলেছে, ‘সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় কিছু রাজনৈতিক ব্যক্তি এবং তাদের পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার গুজব দেখা যাচ্ছে। এগুলো ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা খবর, যার কোনও সত্যতা নেই। হাইকমিশন এদের দৃঢ়ভাবে অস্বীকার করে।’

দেশের চরম আর্থিক সঙ্কট এবং দলের লোকের অসন্তোষের সামনে অবশেষে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে। দেশের চরম এই দুরাবস্থার বিরুদ্ধে সোমবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন রাজাপক্ষের দলের লোকজন। পাশাপাশি খুন হয়েছেন শাসকদলের এক সাংসদও। কলম্বোয় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন  একশ’র বেশি মানুষ।

সরকারবিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর পর ক্ষমতাসীন দলের এক সাংসদের লাশ উদ্ধার হয়েছে শ্রীলঙ্কায়। রাজধানী কলম্বোর কাছে নিত্তামবুয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
সূত্র: জি নিউজ

কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit