শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৬৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট- ১৩২৬) এর রসিদ ছাপিয়ে চালক শ্রমিকদের হয়রানির তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সভা করেছে সংগঠনটি। মঙ্গলবার (১০ মে) সংগঠনের জিন্দাবাজারস্থ সমবায় ভবন কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি কুচক্রি মহল সংগঠনের সুনাম নষ্ট এবং নিরীহ চালক শ্রমিকদের হয়রানী করতে এ ধরনের কার্যকলাপ করে যাচ্ছে। অথচ তাদের এহেন কার্যকলাপের কারণে মামলা পর্যন্ত হয়েছে। মামলা নং সিআর ৭৮/২০২২। কিন্তু তারা কোন কর্ণপাত না করে অবৈধভাবে জাল রশীদ ছাপিয়ে অবাধে চলাফেরা করছে এবং সংগঠনের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা প্রশাসনের উর্ধ্বতন মহলের নিকট সুষ্ঠু তদন্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।

কেন্দ্র কার্যকরী কমিটির সভাপতি হাজ্বী রুনু মিয়া মঈন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইনছান আলী, সদস্য সৈয়দ মখদ্দছ আলী, শাহাব উদ্দিন সাবু,তামাবিল শাখার মোঃ ফয়ছল আহমদ, রুম্মান আহমদ, সাইদুর রহমান বাকের কোটপয়েন্ট শাখার কোষাধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit