মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

ভোলাহাটে শ্রমিক সংকটে বিপাকে কৃষক

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৯৭ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে বোরো ধান কাটা-মাড়াই চলছে । তবে দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। অতিরিক্ত ধান বা টাকা দিয়েও ধান কাটা ও মাড়াইয়ের শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চাষিরা। এদিকে ঈদের আগে ও পরে ভোলাহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃস্টিতে মাঠের পাকা ধানের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ৬ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৬৩২ মেঃটন। ধান কাটা শুরু হয়েছে এক সপ্তাহ ধরেই। তবে কয়েকজন চাষি জানিয়েছেন, এবার ধানের ফলন ভালো হলেও শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিকেরা নিজ উপজেলা বাদ দিয়ে বেশী আয়ের আশায় বরেন্দ্র অঞ্চলে চলে গেছেন। ফলে বেকায়দায় ভোলাহাটের বোরো চাষিরা।

বিলভাতিয়ায়শ্রমিক না পেয়ে নিজ জমিতে ধান কাটছেন শহিদুল ইসলাম। তিনি জানান, তিনি একজন ইলেক্টিসিয়ান। এবার নিজের ১২ বিঘা জমিতে ধান চাষ করেছেন। কিন্তু ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই ইলেক্টিসিয়ানেরকাজ বাদ দিয়ে আত্মীয়-স্বজন ভাইকে নিয়ে নিজেরাই ধান কাটছেন। ধান মাড়াইয়ের কাজটিও তাদের করতে হবে বলে জানান। শহিদুল জানান, এবার ধানের ফলন ভালো তবে কিছু জমির ধান পোকার আক্রমনে ক্ষতি হয়েছে।। কিন্তু শ্রমিকেরা বেশী আয়ের আশায় বরেন্দ্র অঞ্চলে ধান কাটতে চলে গেছেন। আগে ছয়-সাতজন শ্রমিক এক বিঘা ধান কাটা-মাড়াইয়ের কাজ করে দিলে প্রায় আড়াই মন ধান দিতে হতো। এবার শ্রমিকেরা সাড়ে চার মণ চাচ্ছেন। তাও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধানের বদলে টাকা দিলে একজন শ্রমিককে এখন এক বেলার জন্যই দিতে হচ্ছে ৭’শ টাকা। গতবছর শ্রমিকের পারিশ্রমিক কম ছিল।

শ্রমিক না পেয়ে একই এলাকায় নিজের জমিতে একাই ধান কাটছিলেন আরেক কৃষক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম। তিনি জানান, শ্রমিকেরা বেশী পারিশ্রমিকের আশায় উপজেলার বাইরে কাজে চলে যাওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে শ্রমিক না পেয়ে নিজেকেই ধান কাটতে হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী জানান, এবার ভোলাহাটে শ্রমিক সংকটের কারন হিসাবে বলেন, ধান কাটা হচ্ছে কঠিন কাজ। ফলে শ্রমিকেরা সহজ কাজে ঝুঁকে পরছেন। তিনি জানান, ধান কাটা মারাইয়ের জন্য সরকার ভূর্তুকি দিয়ে আধুনিক যন্ত্র দিচ্ছেন তা ব্যবহার করলে শ্রমিক সংকট দুর হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit