শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

আসানি’র প্রভাবে ঝালকাঠিতে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৫২ Time View

ঝালকাঠি প্রতিনিধি : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাব পরতে শুরু করেছে দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে।সোমবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় গুরি গুরি বৃষ্টি। বাতাসের গতিবেগ না থাকলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। সুগন্ধা, বিষখালী এবং হলতা নদীর পানি স্বাভাবিকের চেছে অনেকটা বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি বৃদ্ধি হলেও এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, সোমবার বিকেল পর্যন্ত সুগন্ধা নদীর পানি’র উচ্চতা ছিলো ১.১৫ মিটার।এতে কৃষকরা রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। জেলার ফসলের মাঠগুলোতে মুগ ডাল এবং বোরো ধান রয়েছে। এর মধ্যে মাঠে থাকা ৮০ ভাগ ধান কাটার উপযোগী হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টি ও বাতাসের প্রভাবে অনেক ক্ষেতের ধান পরে যাওয়ায় কৃষকদের লোকসান গুনতে হবে বলে অনেক কৃষক জানিয়েছেন। ঝালকাঠি জেলা দুর্যোগ ব্যাস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিপদ সংকেত বাড়লে দুর্যাগ বিষয়ক সভা করে পরবর্তী প্রস্তুুতি প্রহণ করা হবে। তবে রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘুর্নিঝড় কালীল দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুুতি নিয়েছে। এছাড়াও পৌরসভার পক্ষ থেকে প্রস্তুুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে পৌর প্যানেল মেয়র বাবু তরুণ কুমার কর্মকার।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit