শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

দুবাইয়ে আকষ্মিক দুর্ঘটনায় বাংলাদেশী নির্মান শ্রমিকের মৃত্যু

ইউনুস রিয়াজ
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ২০২ Time View

ইউনুস রিয়াজ, কুইকনিউজবিডি প্রতিনিধি :   ভাগ্য ফেরানোর তাগিদে ৫ বছর আগে দুবাইয়ে পাড়ি জমান শরিয়তপুরের যুবক শাকিল খান। কিন্তু সকল স্বপ্ন অপূর্ণ রেখেই লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে তাকে।নিহত শাকিল খান (২৭), শরিয়তপুরের পালং থানার আটং গ্রামের হযরত আলীর (৬৩) ছেলে।

তিনি দুবাইয়ের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে নির্মান শ্রমিক হিসেবে কাজ করতেন।তার সহকর্মী ও পরিবারের সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে (৭ মে) কর্মস্থলে যোগ দেয় শাকিল। সেদিন দুপুরে একটি ট্রাক থেকে ভারী নির্মান সামগ্রী আনলোডের কাজ করছিলেন। এমন সময় ট্রাকটি উল্টে শ্রমিকদের গায়ের উপর উঠে যায়। এই আকষ্মিক দুর্ঘটনায় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই শাকিল মারা যায়। এবং আরেক শ্রমিক রাসেল শেখ (২৬) গুরুতর আহত হয়।

পারিবারিক সূত্রে আরো জানা যায়, কোম্পানির সহযোগিতায় শাকিলের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শীগ্রই শুরু হবে এবং ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছে।নিহতের গ্রামের বাড়িতে পরিবার ও আত্নীয়  স্বজনের  আহাজারি ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit