শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে গীতবিতান বাংলাদেশ এর ‘কবি প্রণাম’ অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৭২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গান,কবিতা আর কথা দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘গীতবিতান বাংলাদেশ’। এ উপলক্ষ্যে আজ রবিবার, ২৫ বৈশাখ বিকেলে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে ‘কবি প্রণাম’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে গীতবিতান এর শিল্পীদের পাশাপাশি সিলেটের শীর্ষ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট শিল্পীরা অংশ নেন। নানা আয়োজন এর মধ্যে ছিল নৃত্য, একক ও দলীয় আবৃত্তি, একক ও দলীয় সংগীত পরিবেশনা।

‘গীতবিতান বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর প্রধান উপদেষ্টা অরুপ বিজয় চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেসওয়াল। গীতবিতান এর শিক্ষার্থী সুদীপ্তা দে টিনা ও সেঁজুতি পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথমেই গীতবিতান এর দল বলাকা,কুঁড়ি ও কমল এবং গীতাঞ্জলি তাদের পরিবেশনা পরিবেশন করে। পরে সংগঠনের গীতালি, চৈতালি ও সোনার তরী দল তাদের সম্মেলক গান পরিবেশন করে। গীতবিতান এর পাশাপাশি অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,সিলেট, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা,সিলেট,দ্বৈতস্বর,শ্রুতি–সিলেট,নৃত্যশৈলী,ছন্দনৃত্যালয় ও শিশুতীর্থ তাদের পরিবেশনায় অংশ নেয়।

এছাড়া বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রাণাকুমার সিনহা, সুমনা আজিজ, প্রতীক এন্দ, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, শামীমা চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী লিটন,জ্যোতি ভট্রাচার্য্য ও নাজমা পারভীন একক পরিবেশনা উপস্থাপন করেন। পুরো অনুষ্ঠানটি সিলেটের রবীন্দ্র অনুরাগী দর্শক,শ্রোতারা উপভোগ করেন। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit