সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ইংলিশ ব্যাটিং অর্ডার নিয়ে ভাবাচ্ছে স্টোকসকে

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত নতুন অধিনায়ক বেন স্টোকস। ২০২০ সালের আগস্ট থেকে নিয়মিত চার নম্বর পজিশনে  ব্যাটি করে আসছেন  ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। তবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজে সফরে তিনি ব্যাট করেছেন তিন নম্বরে। কিন্তু পরবর্তী সিরিজ থেকে রুটকে চার নম্বরেই ব্যাট হাতে দেখতে চান স্টোকস। তবে তিন ও পাঁচ নম্বরে কে ব্যাট করবেন, সেটি নিয়ে চিন্তায় আছেন স্টোকস।

ক্রিকেট ক্যারিয়ারে ১১৭ টেস্টে ২১৬টি ইনিংস খেলেছেন রুট। এরমধ্যে সবচেয়ে বেশি চার নম্বরে ব্যাট হাতে নামেন তিনি। ৬২ টেস্টে ১০৬ ইনিংস ব্যাট করেন রুট। এই পজিশনে ৬২ ম্যাচের ১০৬ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৫১৭৯ রান করেছেন তিনি। আর তিন নম্বরে ৩৩ ম্যাচের ৫৯ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২২২২ রান করেছেন রুট। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২টি সেঞ্চুরিতে ২৮৯ রান করেছেন তিনি।

তবে ইংল্যান্ডের পরের সিরিজ থেকে রুটকে চার নম্বরে চান স্টোকস। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে তার সাথে কথা বলেছি। আমি তাকে চারে ফিরে যেতে বলেছি এবং আমি খেলবো ছয়ে। জো যেখানেই ব্যাট করে সেখানেই রান পায়। তবে তার সেরা পজিশন হচ্ছে চার। এখানে খেললে তার গড় ৬০ (গত বছরের গড়) না হয়ে ৯০ হয়ে যাবে, সেটা হবে দারুণ।’তিনি আরও বলেন, ‘আমি মনে করি সে চারে এবং আমি ছয়ে, এই আমাদের জন্য  অভিজ্ঞতা কাজে লাগানোর একটা ভালো সুযোগ এনে দেবে। এখন চোখে পড়ছে, তিন ও পাঁচ নম্বর পজিশন ফাঁকা আছে। আমার মনে হয়, ডারহামের  স্কোর না দেখে নিয়মিত কাউন্টি ক্রিকেটের খোঁজ-খবর রাখতে হবে, সেখানে কে কেমন করছে।’

অ্যাশেজে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন ডেভিড মালান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। আর পাঁচ নম্বরে সুযোগ পেতে পারেন ড্যান লরেন্স, ওলি পোপ, জনি বেয়ারস্টো ও হ্যারি ব্রুক এদের মধ্যে একজন।
সিডনি ও অ্যান্টিগা টেস্টে ছয়ে নেমে সেঞ্চুরি করেছিলেন বেয়ারস্টো। পাঁচ নম্বরে ব্যাট হাতে নামার অন্যতম দাবীদার তিনি। এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছিলেন দুই অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। তাদের দলে ফেরানোর আশ্বাস দিয়েছেন স্টোকস। ফিরতে পারেন ওলি রবিনসনও। এ সপ্তাহে সাসেক্সের হয়ে উইকেট নিয়েছেন  তিনি। ইনজুরির কারনে বিবেচনার বাইরে আছেন- জোফরা আর্চার, ওলি স্টোন ও মার্ক উড। আগামী মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে স্টোকসের।

গত মার্চে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচের পর গত বৃহস্পতিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু’তে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ডারহামের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে চমক দেখান স্টোকস। ১৭টি ছক্কা ও ৮টি চারে ৮৮ বলে ১৬১ রান করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit