শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

রবীঠাকুরের জন্মদিনে মুক্তাক্ষরের আলোচনা সভা ও আবৃত্তি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১২৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয় ৮ মে রবিবার। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর ২৫শে বৈশাখ ১২৬৮ বাংলায় কলকাতার জোড়াসাঁকোর এক অভিজাত ব্রাহ্মণ (ঠাকুর) পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মদিনকে ঘিরে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের। বিকেল সাড়ে চারটায় সিলেট জিন্দবাজার নজরুল একাডেমিতে এডভোকেট শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. নারায়ণ সাহা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা ভাষা ভাষীর গৌরব রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে না জানলে বাংলার অনেক কিছু অজানা থেকে যায়। তাই বাংলা ভাষা ভাষীর গুরুত্বে আনন্দময় রবীন্দ্র চর্চা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক নন্দ কিশোর রায়, ভাষ্কর সম্পাদক পুলিন চন্দ্র রায়,অধ্যাপক সিরাজুল ইসলাম, সিলেট মেটস এর চেয়ারম্যান বিমলেন্দু পাল,সভাপতি ভোরের কাগজ পাঠক ফোরামের অমিতা বর্ধন। স্বাগত বক্তব্য রাখেন মুক্তাক্ষর এর পরিচালক ও আবৃত্তি প্রশিক্ষক বিমল কর। প্রান্ত দাস ও ত্রিপর্ণা দেবের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করে বিথি, পিউ,গুলজার, হিমেল,প্রবীর,শুচি, মন্ত্র, প্রয়াস,স্নেহা ও মিম।অনুষ্ঠানে দুজন নতুন শিক্ষার্থী বিথি মনি ও ইয়াসিন আহমদ রিসানকে উত্তরীয় পরিয়ে সংগঠনে যুক্ত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit