শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বঙ্গবন্ধু ,শেখ হাসিনা,সজিব ওয়াজেদ জয়ের ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে মিছিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৬৯ Time View

সিলেট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশরত্ন শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয় এর ছবিযুক্ত ব্যানার রাতের আধারে ফেঞ্চুগঞ্জ ব্রিজের টোলপ্লাজা সহ বিভিন্ন স্থান থেকে ছিঁড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে প্রতিবাদ মিছিল করেছে ফেঞ্চুগঞ্জ তৃণমূল আওয়ামী লীগ।৭ মে শনিবার বিকেল ৪ ঘটিকার সময় প্রতিবাদ মিছিলটি ফেঞ্চুগঞ্জ থানা রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম এর সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহরাব হুসেন জুনেল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, মাইজগাও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলহাস আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎসজীবীলীগের সাধারণ সম্পাদক আকতার হুসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দানিয়েল আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজ আহমদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ দুষ্কৃতি কারিদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

 

 

কিউএনবি/অনিমা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit