বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

চৌগাছায় মেছো বাঘের বাচ্ছা উদ্ধার 

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৫২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাঠ থেকে একটি মেছো বাঘের বাচ্ছা উদ্ধার করা হয়েছে। ৭ মে শনিবার বিকেলে উপজেলার সুখপুকুরিয়া গ্রামের আমনত আলীর ধানক্ষেত থেকে ধানকাটা শ্রমিকরা বাঘের বাচ্ছাটি উদ্ধার করেন । এ সময় শ্রমিকদের এলোপাতাড়ি আঘতে আহত হয় মেছো বাঘের বাচ্ছাটি। পরে আহত প্রাণীটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার হস্তক্ষেপে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান জানান, শ্রমিকরা সুকপুকুরিয়া গ্রামের আমনত আলীর ক্ষেতে ধান কাঠছিলো। এ সময় তারা মেছো বাঘের বাচ্ছাটি দেখতে পান। মানুষের উপস্থিতি বুঝতে পেরে প্রাণীটি ছুটে পালানোর চেষ্টা করে। এ সময় শ্রমিকরা ধাওয়া করে এলোপাতাড়ি আঘাত করে প্রাণীটিকে আহত করে আটক করেন।

খবর পেয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘের বাচ্ছাটি উদ্ধার করেন। এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান হবিবর রহমান ও সদস্য জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পৌছান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মেছো বাঘের বাচ্ছাটি উদ্ধারের পরে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit