ডেস্ক নিউজ : পরিবারের পক্ষ থেকে সবাইকে কুলখানি ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করা মুহিত ৮৮ বছর বয়সে ২৯ এপ্রিল রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১ মে দুপুর ২টা ১০ মিনিটে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে রায়নগর এলাকায় মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়। জানাজায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ মুহিত ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একাধারে লেখক, কূটনীতিক ও গবেষক হিসেবেও পরিচিত ছিলেন। আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজ। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৪ ভাই-বোনের মধ্যে তার অবস্থান তৃতীয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তার ছোট ভাই।
১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার পর অক্সফোর্ড ও হার্ভার্ডে উচ্চশিক্ষা নেন মুহিত। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার পর তখনকার পাকিস্তান এবং পরে স্বাধীন বাংলাদেশে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭২ সালে পরিকল্পনা সচিবের দায়িত্ব নেন তিনি। ১৯৭৭ সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সচিব হন মুহিত। ১৯৮১ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে গিয়ে ‘অর্থনীতি ও উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে’ কাজ শুরু করেন ফোর্ড ফাউন্ডেশন ও আইএফএডিতে।
কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:২৩