শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে: ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : সময় সংবাদে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, কোনোভাবেই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসবে না বিএনপি। র‌্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর গত ডিসেম্বরে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞায় স্বস্তি খুঁজছে বিএনপি। মার্কিন মানবাধিকার রিপোর্টও সরকারবিরোধী প্রচারণায় আনছে দলটি। বিএনপির মহাসচিব বলছেন, মার্কিন সরকারের এই পদক্ষেপ প্রভাব ফেলবে আগামী জাতীয় নির্বাচনে।

ফখরুল ইসলাম বলেন, মার্কিন নিষেধাজ্ঞা তো গোটা রাজনীতি ওপর প্রভাব ফেলেছে। এটা তো একটা লজ্জার ব্যাপার। এটার জন্য দায়ী সরকার। এটা অবশ্যই ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটা বড় রকমের প্রভাব ফেলবে। কতটা দেউলিয়া হলে এ সমস্যা নিয়ে তারা ভারতকে প্রকাশ্যে বলতে পারে যে আমরা ভারতের কাছে সাহায্য চাইব। সরকারি দল বলছে, অস্তিত্ব রক্ষায় এ সরকারের অধীনেই নির্বাচনে আসবে বিএনপি। কিন্তু মির্জা ফখরুলের সাফ জবাব, না।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের প্রক্রিয়ার আমরা যাচ্ছি না তার কারণ হলো নির্বাচন প্রক্রিয়াও ব্যর্থ হয়ে যাচ্ছে। এটাকে ঢেলে নতুনভাবে সাজিয়ে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবার আর মামলা, গ্রেফতারে তোয়াক্কা করা হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, মামলা দিলে মামলা দেবে, গ্রেফতার করলে করবে। কিন্তু আন্দোলন তো আর থেমে থাকবে না। আমরা এত বেশি মামলায় আক্রান্ত যে এটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। এটা আমাদের জন্য নতুন কোনো বিষয় না। এটাতে আমরা অভ্যস্ত। লন্ডনে পলাতক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আন্দোলনের নেতৃত্ব দেবেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit