বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

গেইলকে পেছনে ফেলে ওয়ার্নারের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর সানরাইজার্স হায়দরাবাদে থেকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল ওয়ার্নারকে। এরপর হায়দরাবাদ ছেড়ে নিলামের মাধ্যমে দিল্লিতে যোগ দেন তিনি। দিল্লিতে যোগ দিয়ে দারুণ চন্দে আছেন অজি এ ওপেনার। বৃহস্পতিবার (৫ মে) এবারের আইপিএলে পুরনো দল হায়দরাবাদের বিপক্ষে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। তার অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ২০৭ রানের বিশাল পুঁজি পায় দিল্লি। ম্যাচটি দিল্লি জিতে নেয় ২১ রানে। 

এদিন ওয়ার্নার এক বিশ্বরেকর্ড গড়েছেন। অর্ধশতক করে টপকে গেছেন গেইলকে। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ডটি ছিল আগে গেইলের অধীনে। তাকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে ৮৯তম অর্ধশতকের দেখা পেলেন তিনি। বৃহস্পতিবার ওয়ার্নার ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। টি-টোয়েন্টিতে এতদিন ৮৮টি হাফ সেঞ্চুরি নিয়ে সবার উপরে ছিলেন গেইল। এবার তার এ রেকর্ড পার করলেন অজি এ ওপেনার। হাফ সেঞ্চুরির দিক থেকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে বিরাট কোহলি (৭৭), অ্যারোন ফিঞ্চ (৭০) এবং রোহিত শর্মা (৬৯)।

ম্যাচে শেষ পর্যন্ত ৫৮ বলে ৯২ রান করেন ওয়ার্নার। বাউন্ডারি মারেন ১২টি এবং ছক্কা মারেন ৩টি। ৩ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ছিল ২০৭ রান। জবাবে হায়দরাবাদ ৮ উইকেটে ১৮৬ রানে থেমে যায় এবং হেরে যায় ২১ রানের ব্যবধানে। ডেভিড ওয়ার্নার হায়দরাবাদে থাকাকালীন আইপিএলের শিরোপা জিতেছিল তারা। এরপর দলের হয়ে ভালো খেললেও গত আইপিএলে খুব বাজে ফর্মে ছিলেন তিনি। তার কারণে প্রথমে তাকে অধিনায়ক থেকে বাদ দেওয়া হয়, তারপর একাদশ থেকেও।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit