বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ পাকিস্তানকে ‘দুর্বল দল’ বলায় দুঃখ প্রকাশ ব্রডের মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে নামল ইন্ডিগোর বিমান বিচ্ছেদের পর কার কাছে ফিরেছেন খুশি কাপুর, কে তিনি? মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কী বিষয়ে আলোচনা হলো জামায়াত আমিরের অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এলিনা শাম্মী

মনিরামপুরে পুলিশের ভূয়া সার্জেন্ট আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৬২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে জনতার হাতে মনিরুজ্জামান নামে পুলিশের এক ভূয়া সর্জেন্ট আটক হয়েছে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। আটক মনিরুজ্জামান খুলনার খানজাহান আলী থানার গিলেতলার এলাকার কুয়েত প্রবাসী মিজানুর রহমানের ছেলে।

জানাযায়, গত ১ মে সকাল ১১ টারদিকে মনিরামপুর-নওয়াপাড়া সড়কের হাজিরহাট বাজারের পাশে মোটরসাইকেলে করে এসে মনিরুজ্জামান নিজেকে যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে মোটরসাইকেল আটকিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। এ সময় পাচকাটিয়া গ্রামের জসিম সরদারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র সঠিক না থাকার কথা বলে তার কাছ থেকে পাঁচ’শ টাকা আদায় করেন।

পরে আঠারোপাকিয়া গ্রামের কাঠ ব্যবসায়ী আরজান আলীর মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় তার কাছ থেকেও পাঁচ’শ টাকা আদায় করেন মনিরুজ্জামান। আরজান আলী জানান, পাঁচ’শ টাকা দেওয়ার সময় পকেটে আরো ১০ হাজার টাকা দেখে মনিরুজ্জামান তার কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পিটুনি দেয়। পরে থানায় খবর দিয়ে পুলিশ এসে মনিরুজ্জামানকে তার মোটরসাইকেলসহ থানায় নিয়ে যান। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(নূর ই আলম সিদ্দিকী জানান, আটক ভূয়া সার্জেন্ট মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করে আদালতে চালান দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit