রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

ঈদের তৃতীয় দিনেও ঝড়-বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : এবারে ঈদুল ফিতরের দিনগুলোতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ও বৃষ্টির আভাস ছিল আগে থেকেই। সেই ধারাবাহিকতা বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা বিভাগে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খেপুপাড়ায়, ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম হবে।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

রাজধানী ঢাকায় কয়েক দিন ধরে ভোরের দিকে বৃষ্টিপাত হচ্ছে। দিনভর শুকনো থাকছে। এই প্রবণতা আগামী ২৪ ঘণ্টাতেও থাকতে পারে। 

কিউএনবি/অনিমা/৫ই মে, ২০২২/১৯ বৈশাখ, ১৪২৯/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit