সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

বিশ্বের লম্বা এই নারীর গিনেস বুকে আরও ৩ রেকর্ড !

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে ওয়ার্ল্ড রেকর্ড গড়েন তুরস্কের রুমেইসা গেলগি। উইভার সিনড্রোম নামে এক বিরল রোগের কারণে রুমেইসা গেলগির উচ্চতা সাত ফুট সাত ইঞ্চি। তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের আরও তিনটি রেকর্ড ভেঙে চুরমার করেছেন বলে জানা গেছে। ২৫ বছর বয়সী তুরস্কের এই নারী এখন বিশ্বের পাঁচটি রেকর্ডসের অধিকারী বলে জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ।

গিনেস বুক কর্তৃপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারিতে যাচাই-বাছাই শেষে রুমেইসার নতুন তিনটি রেকর্ডসের তথ্য নিশ্চিত করেছে। রুমেইসার নতুন তিন রেকর্ড হলো- বিশ্বে জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় হাত (নারী) : ডান হাত ২৪ দশমিক ৯৩ সেন্টিমিটার (৯.৮১ ইঞ্চি) এবং বাম হাত ২৪ দশমিক ২৬ সেন্টিমিটার (৯.৫৫ ইঞ্চি) দীর্ঘ। আর জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে দীর্ঘতম আঙুল (নারী) : ১১ দশমিক ২ সেন্টিমিটার (৪ দশমিক ৪০ ইঞ্চি)। তাছাড়া, বিশ্বে জীবিত ব্যক্তিদের মধ্যে দীর্ঘতম পিঠ (নারী): ৫৯ দশমিক ৯০ সেন্টিমিটার (২৩.৫৮ ইঞ্চি)।

রুমেইসা গেলগির জন্ম ১৯৯৭ সালের ১ জানুয়ারি। পেশায় আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করেন তিনি। গত বছরের অক্টোবরে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারীর তকমা পেয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে।

ইউটিউবে গিনেস কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিও রয়েছে। যেখানে রুমেইসাকে নিজের এবং জন্মগতভাবে যে রোগটি হয়েছিল তার সে সম্পর্কে ব্যাখ্যা করতে দেখা যায়। তিনি বলেন, আমি অনেক বঞ্চনার শিকার হয়েছি ছোটবেলায়। কিন্তু লম্বা হওয়ার অন্যতম সুবিধা হল আপনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করতে পারবেন। তুরস্কের এই নারী আরও বলেন, আমি কিশোরী বয়সে ২০১৪ সালে আমার প্রথম রেকর্ডের খেতাব পেয়েছিলাম। তারপর থেকে আমি এই খেতাব আমার রোগ ও বঞ্চনার ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে ব্যবহার করছি। এ জন্য আমি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। 

শারীরিক প্রতিবন্ধকতার কারণে বর্তমানে হুইল চেয়ারে করে চলাফেরা করেন বিশ্বের সবচেয়ে লম্বা এই নারী। তবে দিনের অল্প কিছু সময় তিনি হাঁটেন। মার্কিনভিত্তিক ন্যাশনাল অর্গানাইজেশন ফর রেয়ার ডিজ অর্ডারের মতে, উইভার সিন্ড্রোম সাধারণত জন্মের আগে শুরু হয় এবং কখনো কখনো মাংসপেশির স্বর বৃদ্ধি, অত্যন্ত প্রশস্ত চোখ, প্রশস্ত কপাল, পায়ের বিকৃতি এবং অস্বাভাবিকভাবে বড় কান থাকে। এর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে অনেক গবেষক মনে করেন, উত্তরাধিকার সূত্রে এমন হতে পারে।

কিউএনবি/অনিমা/৫ই মে, ২০২২/১৯ বৈশাখ, ১৪২৯/সকাল ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit