সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

তেলের নিষেধাজ্ঞা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১০৮ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনে হামলা করায় রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো।

এবার নতুন করে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ এ নিষেধাজ্ঞা গৃহীত হলে ২০২২ সালের শেষে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আর রাশিয়ার তেল আমদানি করতে পারবে না।

এসব নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যেন রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় এবং যুদ্ধ থামিয়ে দেয়৷

কিন্তু রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে কি এ যুদ্ধ থামবে?

যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর টাইলার কুস্ত্রা জানিয়েছেন, তেলের নিষেধাজ্ঞার বিষয়টি খুব বেশি কাজে দেবে না৷

এ ব্যাপারে প্রফেসর টাইলার কুস্ত্রা বলেন, তেলের নিষেধাজ্ঞা আরোপিত ও কার্যকর হবে আরও ৬ মাস পর। এরমধ্যে হাঙ্গেরি ও স্লোভাকিয়া রাশিয়ার তেল কিনতে পারবে ২০২৩ সাল পর্যন্ত।

এর মাধ্যমে পুতিনের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ রাশিয়ায় অর্থ ঢুকতেই থাকবে৷ ফলে পুতিন এ অর্থ ব্যবহার করে ব্যয়বহুল এ যুদ্ধ অব্যহত রাখতে পারবেন।

তিনি আরও বলেছেন, এ ছয় মাসের মধ্যে তেলের নতুন বাজার ধরার চেস্টা চালাবে রাশিয়া৷ বিশেষ করে এশিয়ায়৷ যেখানে এর ব্যাপক চাহিদা আছে৷

নটিংহ্যামশায়ার বিশ্ববিদ্যালয়ের এ প্রফেসর আরও জানিয়েছেন, রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কোনো ইচ্ছাই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেই৷

রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিতে তাদের শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে৷

প্রফেসর আরও জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন তেলসহ আরও নতুন যেসব নিষেধাজ্ঞার কথা বলছে সেগুলো আগের চেয়ে অনেক কঠোর৷

কিন্তু এসব নিষেধাজ্ঞা ১৯৪৫ সালের পর ইউরোপে তৈরি হওয়া সবচেয়ে বড় দ্বন্দ্ব বা অচলাবস্থার অবসান ঘটাতে পারবে না৷

সূত্র: বিবিসি

কিউএনবি/বিপুল/বুধবার, ০৫ মে ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১২.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit