রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

সেবার মানসিকতা নিয়ে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান আইজিপির

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। ঈদের দিন সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডস্থ পুলিশ ভবনে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি। দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্য এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে তদূর্ধ্ব পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

আইজিপি বলেন, আমরা সবাই যদি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু দেশের জনগণের ঈদ উদযাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি। আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এজন্য এবারের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগ লাইন হল ‘চাকরি নয়, সেবা’। তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম গুরুত্বপূর্ণ। পুলিশ সদস্যদের সেবার মানসিকতা নিয়ে দেশ, রাষ্ট্র ও দেশের নাগরিকগণের জন্য কাজ করতে হবে। 

আইজিপি বলেন, শান্তিকালীন সময়ে যুদ্ধ করে পুলিশ; আর যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনী। পুলিশ যুদ্ধ করে দেশবিরোধী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে।‌ যুদ্ধ করলে প্রাণহানি ঘটতে পারে। দেশপ্রেম না থাকলে যুদ্ধ করা যায় না। দেশপ্রেম ছাড়া দেশ আগায় না, সমাজ আগায় না, সভ্যতা আগায় না। ঈদ উদযাপনে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, এবারের ঈদে যাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। তিনি এজন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। আইজিপি নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দেন। বাহিনী প্রধানের এ ধরনের আন্তরিক ঔদার্যে পুলিশ সদস্যরা অভিভূত হয়ে পড়েন। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit