বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

সরাইলে বাসচাপায় পথচারি নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৫৩ Time View
বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় বুধবার সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসচাপায় জাহানারা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জাহানারা সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকার রজব আলীর স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী তাপসিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সাগরিকা পরিবহনের একটি বাসকে পাশ কাটানোর সময় ঢাকাগামী তাপসিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা ওই নারী পথচারীকে চাপা দেয়।

এতে গুরুতর আহত জাহানারা হককে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় সাগরিকা পরিবহনের বাসটিও মহাসড়কের পাশে ছিটকে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহমেদ জানান, হাসপাতালে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাকে নিয়ে গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু জানান, নিহতের লাশ ও তার পরিবারকে খোঁজা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit