বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

আসামে জেসিসি বৈঠক করবেন মোমেন-জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের প্রস্তাবনায় চলতি মাসের ২৭-২৯ আসাম রাজধানী গুয়াহাটিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তাতে অংশ নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। এবারই প্রথম নয়াদিল্লির বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ধরনের দ্বিপক্ষীয় বৈঠক। ইন্ডিয়া নিউজ স্ট্রিম সূত্রে এ তথ্য জানা যায়।  

জানা যায়, আগামী ২৮-২৯ মে গুয়াহাটিতে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিলং-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক ‘এশিয়ান কনফ্লুয়েন্স’ এর আয়োজন করেছে। তাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত থাকবেন। প্রথমে বাংলাদেশের পক্ষ থেকে নয়াদিল্লিকে ভেন্যু হিসেবে প্রস্তাব করা হলেও পরবর্তীতে নতুন এ ভেন্যু নির্ধারণ করা হয়। কারণ ওই সময় উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী তাতে উপস্থিত থাকবেন।

জেসিসির সহ-সভাপতি হিসেবে থাকবেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। জেসিসির আলোচ্যসূচিতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের তারিখ চূড়ান্ত করা হবে। জুলাই মাসে এ সফর হওয়ার সম্ভাবনা আছে। বৈঠকে কোভিড-১৯ টিকার যৌথ উৎপাদন ছাড়াও তা বাংলাদেশ-নির্দিষ্ট ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) যত দ্রুত সম্ভব সম্পন্ন করার নির্দেশনা দেবে।

এর আগে গত ৬ জানুয়ারি এক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ওই বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় লিখেন, ‘ভারতে শিগগিরই যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের জন্য আমি তাঁকে (পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন) আমন্ত্রণ জানিয়েছি। ’ তখন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে জেসিসি বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি যাওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আমন্ত্রণ জানিয়েছেন। গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে ড. এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।  

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit