সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

ট্রেন দাঁড় করিয়ে চালক গেলেন মদ খেতে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেন থামিয়ে চালকের চা-পান খাওয়ার মতো ঘটনা আগে শোনা গেলেও এবার সেই মাত্রাও ছাড়িয়ে গেলেন ট্রেনের এক চালক।

স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে রীতিমতো মদ্যপান করতে চলে গেলেন তিনি। আর এক ঘণ্টা অপেক্ষা করলেন যাত্রীরা!খবর আনন্দবাজার পত্রিকার।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুর রেল ডিভিশনের হাসানপুর স্টেশনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাজধানী এক্সপ্রেসকে আগে ছেড়ে দেওয়ার জন্য সমস্তিপুর থেকে সহরসাগামী প্যাসেঞ্জার ট্রেনটিকে হাসানপুর স্টেশনে দাঁড় করিয়ে দেন স্টেশন কর্তৃপক্ষ।

এ সময় সহকারী চালক করণবীর যাদব ট্রেনের ইঞ্জিন ছেড়ে উধাও হয়ে যান।রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার পরে প্যাসেঞ্জার ট্রেনটিকে সিগন্যাল দেওয়া হয়। কিন্তু তার পরেও ট্রেন না ছাড়ায় সহকারী স্টেশন মাস্টার যখন বিষয়টি খোঁজ নিতে যান, তিনি হতভম্ব হয়ে যান। কোথায় চালক?

ইতিমধ্যে অনেকটা সময় গড়িয়ে গেছে। যাত্রীরাও অধৈর্য হয়ে পড়ছিলেন। এ সময় যাত্রীরা চেঁচামেচি শুরু করে দেন। পরিস্থিতি সামলাতে চালকের খোঁজে নামে জিআরপি।

তখন স্টেশনের অদূরেই একটি বাজারে মদ্যপ অবস্থায় মাতলামী করতে দেখতে পাওয়া যায় চালককে। তার তখন দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না। জিআরপি ওই অবস্থাতেই চালককে গ্রেফতার করে।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit