সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

আরও দুই গোপন সন্তান রয়েছে পুতিনের!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিগত দু’মাসের কিছু বেশি সময় ধরে ইউক্রেনের উপর লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। এই হামলার নেপথ্যে যিনি রয়েছেন, তিনি রাশিয়ার ‘একনায়ক’ ভ্লাদিমার পুতিন।

দেশ সামলানোর আগে পুতিন দীর্ঘ দিন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি-র দায়িত্ব সামলেছেন। কড়া শাসক হওয়ার পাশাপাশি পুতিন প্রেমিক হিসেবেও এক রঙিন জীবন কাটিয়েছেন বলেই নিন্দকদের দাবি।

১৯৮৩ সালে বান্ধবী লুদমিলা আলেকসান্দ্রোভনাকে বিয়ে করেন পুতিন। বিবাহবিচ্ছেদ হয় ২০১৪ সালে। দুই কন্যা রয়েছে পুতিন এবং লুদমিলার। ৩৭ বছর বয়সি মারিয়া এবং ৩৫ বছর বয়সি ক্যাটরিনা। এঁরা দু’জনেই পুতিনের ‘বৈধ’ সন্তান।

তবে কানাঘুষোয় শোনা যায়, মারিয়া এবং ক্যাটরিনা ছাড়াও পুতিনের আরও সন্তান রয়েছে। কিন্তু তাদের প্রত্যেকের জন্মই বিবাহ-বর্হিভূত সম্পর্কের জেরে। মারিয়া এবং ক্যাটরিনা ছাড়া বৈধ তকমা পাননি আর কেউই।

সম্প্রতি পুতিনের আরও দুই সন্তান থাকার কথা প্রকাশ্যে এসেছে। রাশিয়ার জিমন্যাস্ট আলিনা কাবায়েভা এই দুই সন্তানের মা বলেও শোনা যায়।

চলতি বছরের ৭ অক্টোবর পুতিন ৭০-এ পা দেবেন। আলিনা অবশ্য তার ‘হাঁটুর বয়সি’। ২০০৪ সালের অলিম্পিকে স্বর্ণপদক জয়ী আলিনার বয়স এখন ৩৮।

জিমন্যাস্ট হিসেবে আলিনা মোট ২টি অলিম্পিক পদক, ১৪টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক এবং ২১টি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পদক অর্জন করেছেন। ২০০১ সালে ডোপ পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ মাদক ধরা পড়ার ফলে তাঁকে দু’বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

জিমন্যাস্টিক থেকে অবসর নেওয়ার পর আলিনা রাজনীতিতে যোগ দেন। ২০০৫ সাল থেকে তিনি রাশিয়ার আইনসভার গতিবিধিতে নজর রাখা দফতর ‘পাবলিক চেম্বার অব রাশিয়া’-র সদস্য হন। পরে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল মিডিয়া গ্রুপ’-র চেয়ারম্যান হন।

সূত্র অনুযায়ী, পুতিন এবং আলিনার প্রথম সন্তান সুইজারল্যান্ডে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ২০১৫ সালে জন্মগ্রহণ করে।

সুইজারল্যান্ডের এক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, পুতিন এবং আলিনার দ্বিতীয় সন্তানের জন্ম হয় মস্কোতেই। ২০১৯ সালে। পুতিনের এই দুই পুত্রের জন্ম একই চিকিৎসকের হাতে হয়েছিল বলেও জানা যায়।

প্রথম থেকেই নিজের এই দ্বিতীয় পরিবারকে জনসমক্ষে আসতে দেননি পুতিন। যতটা সম্ভব রেখেছেন দেশবাসীর চোখের আড়ালে। এমনকি দুই সন্তানের জন্মের সময়ও নাকি তিনি উপস্থিত ছিলেন না।

তবে পুতিন-আলিনার পরিবারের তরফ থেকে পুরো বিষয়টি গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়।

দীর্ঘ দিন দেখা না মেলায় সম্প্রতি এ-ও গুজব রটেছিল যে, আলিনা এবং তার সন্তানরা কিয়েভ-মস্কো সংঘাতের সময় থেকেই সুইজারল্যান্ডের এক পরমাণু হামলারোধী বাঙ্কারে লুকিয়ে ছিলেন। তবে বেশ কিছু দিন আগে আবারও ক্রেমলিন চত্বরে দেখা মিলেছে আলিনার।

পুতিনের আরও এক মেয়ে রয়েছে বলেও মনে করা হয়। তার নাম লুইজা রোজোভা। ১৯ বছর বয়সি লুইজা কোটিপতি ব্যবসায়ী স্বেতলানা ক্রিভোনোগিখের মেয়ে।

৪৫ বছর বয়সি স্বেতলানা দেশের অন্যতম ধনী মহিলা। তবে স্বেতলানা নিজের জীবন শুরু করেন এক ঝাড়ুদার হিসেবে। এক সময় পুতিন তার প্রেমেও হাবুডুবু খেতেন বলেও অনেকে মনে করেন। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit