সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

ইসরাইলের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৬৯ Time View

ডেস্কনিউজঃ ডেস্কনিউজঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একটি বিবৃতি দিয়েছে৷ সেই বিবৃতিতে তারা দাবি করছে ইসরাইল ইউক্রেনে কথিত নতুন নাৎসিদের সমর্থন দিচ্ছে৷

রাশিয়ার ভাষ্য অনুযায়ী নব্য নাৎসি হলো আজভস্টালে থাকা আজভ ব্রিগেড নামে একটি মিলিশিয়া বাহিনী৷ যারা ২০১৪ সাল থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে৷

রাশিয়ার অভিযোগ, নাৎসি মতাদর্শে অনুপ্রাণিত আজভ ব্রিগেড দোনবাসে রুশ ভাষাভাষিদের ওপর নির্যাতন চালাচ্ছিল৷

রোববার ইতালিয়ান একটি সংবাদ মাধ্যমের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেন, নাৎসি বাহিনীর কুখ্যাত নেতা এডলফ হিটলার একজন ইহুদি ছিলেন৷

ল্যাভরভের এমন মন্তব্যের পর ইসরাইল এ তীব্র প্রতিক্রিয়া জানায়৷

এমন মন্তব্যের জন্য ল্যাভরভকে ক্ষমাও চাইতে বলে ইসরাইল৷ বিষয়টি নিয়ে কথা বলেন ইহুদি দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। তারা বলেন, ল্যাভরভের এমন দাবি ভিত্তিহীন। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, এটি ক্ষমার অযোগ্য।

আর ইসরাইল কঠোরভাবে রাশিয়ার সমালোচনা করার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গুরুতর অভিযোগ করে বলেছে, ইসরাইল ইউক্রেনে নব্য নাৎসিদের সমর্থন দিচ্ছে৷

তাছাড়া ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইহুদী বলে তাদের দেশে নাৎসি কার্যক্রম চলতে পারে না বিষয়টি সঠিক নয়৷

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ল্যাভরভের এ মন্তব্যটিকেও সমর্থন দিয়ে বলেছে, এটি সঠিক৷

এদিকে হিটলারকে নিয়ে করা মন্তব্যের জেরে রাশিয়া-ইসরাইলের মধ্যকার সম্পর্কে বেশ বড়ই ফাটল ধরেছে৷

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরও ইসরাইল রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চেয়েছিল৷ কিন্তু সেটি হয়তবা আর থাকছে না৷

সূত্র: আল জাজিরা

কিউএনবি/বিপুল/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/ বিকাল ৫.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit