সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

তুর্কি ড্রোনে রাশিয়ার দুটি টহল নৌযান ধ্বংসের দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক থেকে কেনা অত্যাধুনিক বায়রাকতার টিবি-২ ড্রোনের সাহায্যে হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল নৌযান ডুবিয়ে ফেলার দাবি করছে ইউক্রেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক স্ট্যটাসে এ তথ্য জানিয়েছেন।খবর ডেইলি সাবাহর।
        
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, স্ন্যাক আইল্যান্ডের পাশে কৃষ্ণ সাগরে সোমবার রাশিয়ার দুটি টহল নৌযানকে তুর্কি ড্রোন দিয়ে হামলা করে ডুবিয়ে দেওয়া হয়েছে।

রুশ জাহাজে হামলার ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ভেলেরিয়ে জালুঝনি এক বিবৃতিতে বলেছেন, তাদের এ কঠিন সময়ে তুর্কি সামরিক ড্রোন বাইরাকতার অনেক সহায়তা করছে।

টহল নৌযারগুলোতে মূলত ৩ জন নাবিক এবং ২০ জন নৌসেনা থাকে। এগুলো কামানের মতো অস্ত্র দিয়ে সজ্জি থাকে, যাতে দ্রুত গতিতে ছুটে গিয়ে শত্রুর জাহাজকে হামলা করা যায়।
 
এর আগে গত এপ্রিল মাসের মাঝামাঝি কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি বিশাল যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করে ইউক্রেন।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit