সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

তুরস্কের ড্রোন যুক্তরাষ্ট্রের অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেসক্ : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, ওডেসায় ইউক্রেনের একটি বিমান ঘাটির কাছে অবস্থিত অস্ত্র মজুদ ও বিতরণ কেন্দ্র ধ্বংস করেছে রুশ বাহিনী৷ এই কেন্দ্রটিতে উচ্চক্ষমতা সম্পন্ন মিসাইল ছুড়ে ধ্বংস করা হয়। রাশিয়ার দাবি এ বিমান ঘাটির হ্যাঙ্গারে পশ্চিমাদের পাঠানো অস্ত্র মজুদ করা ছিল৷ 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে উল্লেখ করেছে, ধ্বংস হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বায়রাকতার ড্রোন। তাছাড়া ধ্বংসপ্রাপ্ত অস্ত্রের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের পাঠানো মিসাইল৷ বায়রাকতার ড্রোন তুরস্কের তৈরি৷ তারা এ ড্রোনগুলো ইউক্রেনে রপ্তানি করেছিল৷ তবে রাশিয়ার এমন দাবির পর এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন৷ 

তাছাড়া গণমাধ্যমগুলোও রাশিয়ার দাবির বিষয়ে নিশ্চিত হতে পারেনি৷ এদিকে রাশিয়া গত কয়েকদিন ধরেই দাবি করে আসছে, তারা মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের একের পর এক অস্ত্র ভান্ডার ধ্বংস করছে। তবে রাশিয়ার দাবিগুলোর সত্যতা কতটুকু তা এখনো অনিশ্চিত।

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/৩রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit