শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

এটাই আমার জীবনের সেরা ঈদ: নাসির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে সুখবর দিয়েছেন ক্রিকেটার নাসির। ছেলের বাবা হয়েছেন নাসির-তামিমা দম্পতি। তাদের ঘরে এখন চাঁদের হাট। সন্তানকে নিয়ে তার প্রথম ঈদটা দেশের বাইরে করছেন নাসির। সম্প্রতি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানেই ছেলের সঙ্গে প্রথম ঈদটা কাটাচ্ছেন এ অলরাউন্ডার। ছেলেকে নিয়ে বিদেশে ঈদের দিনটা ভালোই কাটছে নাসিরের। ছেলের সঙ্গে ঈদের দিনে ফেমবন্দি হয়েছেন জাতীয় দলের এই সাবেক অলরাউন্ডার।

 সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নাসির। ছবিতে বাবা-ছেলেকে দেখা যায় পাঞ্জাবিতে। ক্যাপশনে নাসির লিখেছেন, ‘এটাই আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। সবাইকে ঈদ মোবারক।’গত ৮ এপ্রিল নাসির হোসেন ও তামিমা দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। নাসিরের স্ত্রী তামিমা পেশায় একজন বিমানবালা। তিনি সৌদিয়া এয়ারলাইনসে কর্মরত। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদি আরবে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হলে সেখানেই অবস্থান করেন। এরপর গত বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় ক্রিকেটার নাসিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তামিমা। তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে ১৭ ও ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। 

 

কিউএনবি/আয়শা/৩রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit