শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

রাশিয়ার উপর উয়েফার আরো নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : রাশিয়ার উপর বাড়তি নিষেধাজ্ঞা জারি করলো উয়েফা। মেয়েদের ইউরো কাপ ২০২২-এ রাশিয়া খেলতে পারবে না। 

গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার ক্লাবগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল উয়েফা। এবার রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা জারি করলো তারা। মেয়েদের ইউরো ২০২২-এ রাশিয়া অংশ নিতে পারবে না। তাদের জায়গায় খেলবে পর্তুগাল। ইংল্যান্ডে আগামী ৬ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে।

এছাড়া উয়েফা জানিয়েছে, ২০২৮ ও ২০৩২ সালের ইউরো কাপের আয়োজন করার জন্য রাশিয়া আবেদন জানাতে পারবে না। তাদের সেই অধিকার থাকবে না বলে উয়েফা জানিয়েছে।

উয়েফা নেশনস লিগেও রাশিয়া খেলতে পারবে না। তারা বি গ্রুপের শেষ দল হিসাবে থাকবে। ২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপ হবে। সাসপেনশনের জন্য রাশিয়া দুইটি ম্যাচ খেলতে পারেনি। বাকি ম্যাচগুলিও খেলতে পারবে না। ফলে রাশিয়া যে গ্রুপে ছিল, সেই ই গ্রুপে রাশিয়াকে বাদ দিয়ে পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

২১ বছরের কম বয়সিদের জন্য ইউরোপীয় চ্যাম্পিয়ানশিপেও একই কাহিনি। রাশিয়া এখানেও সাসপেনশনের জন্য দুইটি ম্যাচ খেলেনি। বাকিগুলোও খেলতে পারবে না বলে উয়েফা জানিয়েছে।

এছাড়া ২০২২-২৩ এর উয়েফা ক্লাব প্রতিযোগিতায় রাশিয়ার কোনো ক্লাব অংশ নিতে পারবে না। এছাড়া উয়েফা আয়োজিত মেয়ে ও যুবকদের অন্য কোনো প্রতিযোগিতায় রাশিয়া বা তাদের কোনো ক্লাব থাকতে পারবে না। রাশিয়ার জায়গায় অন্য দেশ বা দলকে সুযোগ দেয়ার কথা ঘোষণা করেছে উয়েফা।

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit