বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ঈদ দেশে দেশে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১২৯ Time View

ডেস্কনিউজঃ সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সোমবার পবিত্র র্ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দুই বছর পর মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে স্বাভাবিকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ বছর পবিত্র দুই মসজিদে মুসুল্লিদের ব্যাপক সমাগম চোখে পড়েছে।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও মক্কার গভর্নর মসজিদুল হারামে ঈদের নামাজ আদায় করেছেন।

দেশটির ঐতিহাসিক কিবলাতাইন মসজিদ ও মসজিদে কুবায়ও যথারীতি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশ

সংযুক্ত আরব আমিরাত ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সোমবার ঈদুল ফিতরের জামাতে আগের সেই প্রাণচাঞ্চল্য দেখা যায়। একইসাথে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিমরা আজ অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপন করেছে।

ইন্দোনেশিয়া

মধ্যপ্রাচ্যের মতো ইন্দোনেশিয়াতেও সোমবার ঈদ উদযাপন করেছেন সেখানকার মুসলিমরা। দেশটির সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জাকার্তায়। এই দেশটিতেও গত দুই বছর করোনার কারণে ঈদের জামাতে নিষেধাজ্ঞা ছিল।

ফিলিস্তিন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মহাসমারোহের সাথে ঈদ উদযাপন করেছেন ফিলিস্তিনিরা। হাজার হাজার মুসলিম ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশের জনগণ, আরব ও মুসলিম বিশ্বকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তুরস্ক

সোমবার ঈদ উদযাপিত হয়েছে তুরস্কেও। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার দেশের জনগণ ও ইসলামী বিশ্বকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এরদোগান তার শুভেচ্ছাবার্তায় বলেছেন, ‘দুই ঈদ আমাদের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব নবায়নের দিন। ঈদের দিন এতিম, অসহায়, প্রয়োজনগ্রস্ত ও মজলুমদের সাহায্য করুন।’

তিনি আরো বলেন, ‘আমরা অন্য কাউকে আমাদের মধ্যে বিভক্তি করার ও বিরুদ্ধ মনোভাপন্ন বানানোর অনুমতি দেব না।’

ফ্রান্স

ফ্রান্সেও আজ ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশটির বেশ কয়েকটি ইসলামিক সেন্টার ও বড় বড় মসজিদে বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-ভারত-পাকিস্তানে মঙ্গলবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। যদিও পার্শবর্তী দেশ আফগানিস্তানে কাকতালীয়ভাবে রোববার ঈদ উদাযাপিত হয়।

সূত্র : ডেইলি জং

কিউএনবি/বিপুল/ ০২ মে ২০২২ খ্রিস্টাব্দ / বিকাল ৬.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit