সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

সত্যিই কী রিয়াল মাদ্রিদে ফিরছেন রোনালদো?

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : তিক্ততায় জুভেন্তাস ছেড়ে আসা রোনালদোর এবারের ম্যানচেস্টার ইউনাইটেড পর্বও মধুর হয়নি। বিজ্ঞানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই বেশ দূর থেকেও দেখা যায়। তবে রেড ডেভিলদের লালের তরঙ্গ দৈর্ঘ্যটা এবার আটকে আছে ব্যর্থতায় কয়েকটা কোণায়। মৌসুমের মাত্র একটা ম্যাচ বাকি, অথচ রোনালদোরা আছে ইপিএল পয়েন্ট টেবিলের ছয় নম্বরে।

রোনালদো আগেই বলেছিলেন তিনি পাঁচ কিংবা ছয়ে থেকে মৌসুম শেষ করতে পুরনো ঘর ম্যানইউতে ফেরেননি। তবে বাস্তবতা বলছে, রোনালদো না চাইলেও নিয়তি তাকে সেই না-চাওয়া বৃত্তেই আটকে দিচ্ছে। এর মাঝেই ইংলিশ ফুটবলে নতুন গুঞ্জন ছড়িয়ে দিয়েছে ব্রিটিশ পত্রিকা মিরর। পত্রিকাটি দাবি করছে, আগের ক্লাব রিয়াল মাদ্রিদই নাকি রোনালদোকে টানতে পারে। তবে পুরনো ঘরে ফেরার পেছনেও নাকি একটা শর্ত আছে। সেই শর্তের কথাও জানিয়েছে, মিরর। ব্রিটিশ সংবাদমাধ্যমটির দাবি, ফরাসি তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পেকে দলে টানতে না পারলেই রিয়াল তাদের ইতিহাসের সবচেয়ে সফলতম সন্তান রোনালদোর দিকে হাতটা বাড়িয়ে দেবে।

২০১৮ সালে রিয়াল ছাড়ার আগের আট বছরে সব মিলিয়ে ৪৩৮ ম্যাচ খেলেছেন রোনালদো, করেছেন ৪৫০ গোল। সাথে ১৩২ গোলে সহায়তাও ছিল। রোনালদোর চার-চারটা ব্যালন ডি’অরও এসেছে রিয়ালে খেলার সময়েই। যদিও এ বিষয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও কিছু জানায়নি। তবে শোনা যাচ্ছে, ম্যানইউর নতুন কোচ এরিক টেন হাগ নাকি রোনালদোকে চাইছেন না। ফলে ক্লাব বদলই সিআর সেভেনের একমাত্র সমাধানের পথ হতে পারে। যদিও গেল মৌসুমেও রোনালদোর রিয়াল মাদ্রিদে তরী ভেড়ানোর গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছিলেন রোনালদো। বলেছিলেন, তিনি রিয়াল মাদ্রিদে ফিরছেন না।

সূত্র: মিরর

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit