বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া।
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১১৯ Time View

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাসের চাপায় সুবীর দেব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সুবির ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়া শান্তি দেবের ছেলের।

পুলিশ ও উদ্ধারকারীরা জানান, শনিবার রাতে সুবির মোটরসাইকেল যোগে উত্তর সুহিলপুর থেকে আসার পথে ঢাকা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সুবীর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়৷

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাবীবা পরিবহনের বাসটি ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। একই পথের মোটরসাইকেলটি বাসের সামনের দিকে ছিল। পেছন থেকে বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তা উল্টে পড়ে আরোহী নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit