রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

‘স্যার তিনবার বিয়ে ভেঙেছে, এবার পাস করিয়ে দিন’, পরীক্ষার খাতায় ছাত্রীর অনুরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তরপ্রদেশে বোর্ড পরীক্ষায় এক ছাত্রীর খাতা দেখে স্তম্ভিত শিক্ষকরা। ওই রাজ্যে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চলছে। উত্তর লেখা তো দূরঅস্ত‌, উত্তরপত্রে পরীক্ষার্থীদের নানা রকম ‘আবদার’ দেখে অবাক পরীক্ষকরা।

এক পরীক্ষার্থী লিখেছেন, “স্যার, আমার তিন তিনবার বিয়ে ভেঙে গেছে। অনেক কষ্ট করে আমার পরিবার একটা ‘সম্বন্ধ’ (বিয়ে) ঠিক করেছে। কিন্তু পাত্র শর্ত রেখেছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাস করলে তবেই আমাকে বিয়ে করবে। আমার বিয়ে নিয়ে মা-বাবা খুব দুশ্চিন্তায় আছেন। দয়া করে পরীক্ষায় পাস করিয়ে দিন। যাতে বিয়েটা হয়ে যায়!”

পরীক্ষার খাতায় ছাত্রীর এমন আবেদনে স্তম্ভিত হয়ে যান পরীক্ষকরা।

আরেক পরীক্ষার্থী লিখেছেন, “অনেক সম্বন্ধ দেখার পর অবশেষে বিয়ে হয়েছে তার। শ্বশুরবাড়ির লোকেরা চান তিনি আরও পড়াশোনা করুন। কিন্তু পড়াশোনার বিষষে তার খুব একটা মনে থাকে না। তাই পরীক্ষকের কাছে অনুরোধ- এবার পাস করিয়ে দিন, যাতে শ্বশুরবাড়িতে আমার সম্মান থাকে।”

শুধু এই ধরনের অনুরোধই নয়, খাতার ভিতর থেকে ১০০, ২০০ এমনকি ৫০০ রুপির নোটও পাওয়া গেছে বলে অভিযোগ। কেউ সেলোটেপ দিয়ে, কেউ সুতা দিয়ে সেই টাকা খাতার ভিতরে বেঁধে দিয়েছেন, যাতে উত্তরপত্র খুলতেই পরীক্ষকের নজরে পড়ে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit