রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

ইউরোপের ভবিষ্যত নির্ভর করছে ইউক্রেন যুদ্ধের ওপর: মলদোভার পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু বলেছেন, ইউরোপের ভবিষ্যত নির্ভর করছে কীভাবে ইউক্রেনের যুদ্ধ শেষ হয় তার ওপর।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি সমগ্র মহাদেশের (ইউরোপ) ভবিষ্যত ইউক্রেনের রাজনৈতিক ব্যবস্থা, এর দেশ ও স্থিতিস্থাপকতা বজায় রাখার ক্ষমতার উপর নির্ভর করছে।”

রাশিয়া-ইউক্রেনের সংঘাতকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে মলদোভা। বিশেষ করে একজন সিনিয়র রুশ সামরিক কর্মকর্তা যখন বলেছেন যে রাশিয়ান বাহিনী দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এই ধরনের পদক্ষেপ ট্রান্সনিস্ট্রিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে একটি স্থল করিডোরও খুলে দেবে, যেখানে রুশ সেনা বাহিনী নিযুক্ত রয়েছে।

ট্রান্সনিস্ট্রিয়া হচ্ছে মলদোভা ও ইউক্রেনের মধ্যবর্তী প্রায় চার লাখ ৭০ হাজার মানুষের ভূখণ্ড। ১৯৯২ সালের মলদোভার সঙ্গে যুদ্ধের পর থেকে সেখানকার নিয়ন্ত্রণ বিচ্ছিন্নতাবাদীদের অধীনে। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit