রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

ইউক্রেনে অভিযান পরিকল্পনামতই চলছে : রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৪ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ পরিকল্পনা অনুযায়ীই চলছে বলে শনিবার দাবি করেছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেন ছাড়াও পশ্চিমা বিশ্বের সরকার ও বেসরকারি বিশেষজ্ঞরা কমবেশি বলে আসছেন, রাশিয়ার অভিযান এ পর্যন্ত প্রত্যাশিত ফল অর্জন করেনি।

চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, রাশিয়া নিজ লক্ষ্য ‘অবশ্যই অর্জন করবে’। পাশাপাশি তিনি বলেন, সব পরিকল্পনা মোতাবেকই চলছে।

তবে এ দাবির বিপরীত কথাই বলছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। গতকাল জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, দনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রুশ শিবির ‘যেখানে থাকতে চেয়েছিল, তা থেকে অন্তত কয়েক দিন পিছিয়ে আছে। ’
রাশিয়ার সামরিক অভিযানের অগ্রগতি ‘ধীর এবং অসম’ বলেও উল্লেখ করেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি আলোচনা প্রসঙ্গে লাভরভ বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে, যদিও তা তেমন একটা ভালো যাচ্ছে না। ’

বিগত কয়েক সপ্তাহে মুখোমুখি কোনো শান্তি আলোচনায় বসেনি রাশিয়া ও ইউক্রেন। তবে প্রতিদিনই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সম্ভাব্য সমঝোতার খসড়া নিয়ে আলাপ চলছে বলে জানিয়েছেন লাভরভ।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনকে সমর্থন করার কারণে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো সদস্য দেশগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি আবারও বলেছেন, রাশিয়াকে আটকাতে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো ইউক্রেনকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে।
সের্গেই লাভরভের কথা, এভাবে কিয়েভকে বাধ্য করা হয়েছে ‘কৃত্রিম, ভ্রান্ত এক পছন্দ বেছে নিতে : হয় পশ্চিমের সঙ্গে না হয় মস্কোর সঙ্গে যাও। ’

লাভরভ বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সত্যিই ইউক্রেন সংকট সামাল দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সবার আগে তাদের সজাগ হয়ে কিয়েভের ক্ষমতাসীনদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করতে হবে। ’

সূত্র : বিবিসি ও সিএনএন

কিউএনবি/বিপুল/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ১০.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit