বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম শনিবার সরেজমিন পরিদর্শন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র বলেন, ‘করোনা মহামারী অতিক্রম করে দুই বছর পরে ঢাকাবাসী যাতে আবারও জাতীয় ঈদগাহে ঈদ-উল-ফিতর এর নামাজ আদায় করতে পারেন, সেই আয়োজন আমরা সম্পন্ন করেছি। জাতীয় ঈদগাহ ময়দান সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে সাজ সাজ রব। এছাড়াও প্রধান ঈদ জামাতের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এর মাধ্যমে আমরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করছি। যাতে ঢাকাবাসী জাতীয় ঈদগাহে এসে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করতে পারেন।’

এসময় মেয়র ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ঢাকাবাসীকে আসন্ন ঈদ-উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান। আর সবাই যেন একসাথে ঈদের জামাতে অংশ নিতে পারেন, সেজন্য তিনি ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে এসে নামাজ আদায়েরও আমন্ত্রণ জানান।

ব্যারিস্টার শেখ তাপস জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে ৩৫ হাজার মুসল্লী ঈদের জামাতে অংশ নিতে পারবেন। সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফজলে শামসুল কবির, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান ও মুন্সী মো. আবুল হাশেম, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, রমনা বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার জয়দেব চৌধুরী ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, দক্ষিণ সিটির অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীল উপস্থিত ছিলেন। 

এছাড়াও মেয়রের পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গণপূর্ত অধিদপ্তর এবং র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit