সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সেতুর টো‌লের ইতিহাসে রেকর্ড পরিমাণ মোটরসাই‌কেল পারাপার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্কনিউজঃ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড পরিমাণ মোটরসাই‌কেল পারাপারে হয়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজা দি‌য়ে ৭ হাজার ৯৫৯টি মোটরসাই‌কেল পারাপার হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঈদ‌কে কেন্দ্র ক‌রে পরিবহনের পাশাপাশি মোটরসাই‌কেল‌যো‌গে ঝুঁকি নি‌য়ে পরিবার নি‌য়ে বাড়ি যাচ্ছে মানুষ। এতে বঙ্গবন্ধু সেতু‌তে সর্বোচ্চ পরিমাণ মোটরসাই‌কেল পারাপার হ‌য়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৭ হাজার ৯৫৯টি মোটরসাই‌কেল পাড় হ‌য়ে‌ছে। যা গতকাল শুক্রবার মোটরসাই‌কে‌লের পারাপারের সংখ্যা ছিল ৫ হাজারের অধিক। এছাড়া মালবাহী ও গণপ‌রিবহনসহ ৪২ হাজার ১৯৯‌টি যানবাহন সেতু পারাপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ১৮ লাখ ৮ হাজার টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, সেতুর টো‌লের ইতিহাসে এইবারই প্রথম রেকর্ড পরিমাণ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে মোটরসাই‌কেল পারাপার হ‌য়ে‌ছে‌। ত‌বে মানুষজন মোটরসাই‌কে‌লেযো‌গে বে‌শি যা‌চ্ছে। এতে সেতুর পা‌শেই মোটরসাই‌কে‌লের জন‌্য দুটি অস্থায়ী টোলবুথ চালু করা হ‌য়ে‌ছে।

কিউএনবি/বিপুল/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /সন্ধ্যা ৭.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit