শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কথিক ইলিয়াস ও স্বপন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ রাজাপুরের জীবনদাশকাঠি গ্রামের সাধারণ মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৭৮ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি : কথিত সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝালকাঠি রাজাপুরের গালুয়া ইউনিয়নের জীবনদাশ কাঠি গ্রামের সাধারণ মানুষ। চিহ্নিত সন্ত্রাসীদের টার্গেট আওয়ামী সমর্থক ব্যবসায়ী ও সমর্থক কর্মিদের। দীর্ঘদিন ধরে তাদেরকে হুমকি,ধামকি দিয়ে এমনকি ধরে মারধর করে ও রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখে ও স্বজনদে কাছে চাঁদা দাবী করে। এ বিষয়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার ও ঝালকাঠি জেলার অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।


জীবনদাশ কাঠি এলাকার মো.খলিল হাওলাদারের অভিযোগে জানা যায়, ওই এলাকায় অত্যাচার-নির্যাতনের মূলে রয়েছে পুলিশের তালিকাভুক্ত কথিত সন্ত্রাসী ইলিয়াস ও স্বপন বাহীনি। এরা রাজাপুর সদর উপজেলার জীবনদাশকাঠি গ্রামের ইউসুফ মাওলানার ছেলে ইলিয়াস ও মৃত: মোকসেদ হাওলাদারের ছেলে স্বপন। এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো। গত দুই বছরে সে ও তার সেকেন্ড ইন কমান্ড স্বপন গত ২৭ তারিখ শাহীন হাওলাদরকে লাঞ্চিত করে ও শাহীন কে ধরে নিয়ে যাওয়ার সময় পঞ্চগ্রাম স্কুলের অফিসসহকারীর হস্তক্ষেপে স্কুলের একটি কক্ষে তালা দিয়ে বন্ধ করে রাখে।

খলিল আরো জানায়, এখনো নেটওয়ার্ক তৈরি করে চাঁদাবাজি,চুরি ও মাদকব্যবসার মত বড় বড় ঘটনা ঘটাচ্ছে। ভূক্তভোগী খলিল আরো বলেন, ইলিয়াস ও স্বপনের এখন অন্যতম ব্যবসা হচ্ছে মাদক ব্যবসা। এলাকায় এই বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। এদের ভয়ে মুখখলতে সাহস পাচ্ছেনা ভূক্তভোগীরা। এলাকার বহু মানুষ তাদের অত্যাচারের মুখে পড়ে খতিগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে ঢাকা,খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেউ চাকরি বা ব্যবসা বানিজ্য করে জীবিকা নির্বাহ করছে। এব্যাপারে উক্ত কথিত সন্ত্রাসী বাহিনীর সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তারা কোন কথা বলেনি।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit