মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

আল- আকসা মসজিদে ইসরাইলি সেনাদের তাণ্ডব, ৪২ ফিলিস্তিনি আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্কনিউজঃ অধিকৃত পূর্ব জেরুসালেম শহরের আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের তাণ্ডবে কমপক্ষে ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট এমন তথ্য জানিয়েছে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ বলেছে, পবিত্র রমজান মাসের শেষ জুমার দিন আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের তাণ্ডবে কমপক্ষে ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। এসব আহত ফিলিস্তিনিদের অধিকাংশই শরীরের উপরিভাগে আঘাত পেয়েছেন। এছাড়া গুরুতরভাবে আহত ২২ ফিলিস্তিনিকে হাসপাতালে নেয়া হয়েছে।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, দাঙ্গাকারীরা আগুন জ্বালালে ও পাথর ছুড়তে থাকলে ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদে প্রবেশ করে। ওই দাঙ্গাকারীরা আল-আকসা মসজিদের ‘ওয়েস্টার্ন ওয়াল’ এলাকাতেও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।

ফিলিস্তিনের জেরুসালেম শহরে অবস্থিত এ আল-আকসা মসজিদের ‘ওয়েস্টার্ন ওয়াল’ হলো ইহুদিদের পবিত্র স্থান।

তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরাইলি পুলিশ সদস্যরা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়লে সঙ্ঘাতের সৃষ্টি হয়।

ইসরাইলি পুলিশ আরো বলেছে, তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে দু’জন পাথর ছুড়েছে এবং একজন জনগণকে উস্কানি দিয়েছিল।

সূত্র : আল-জাজিরা

কিউএনবি/বিপুল/২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit