শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

ইউক্রেনের জন্যে ৩৩০০ কোটি ডলার সহায়তার প্রস্তাবনা বাইডেনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৪৫ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার ওপর ‘হামলা’ নয় বরং আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য তিন হাজার ৩০০ কোটি ডলার সহায়তা প্যাকেজের প্রস্তাবনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউজে দেওয়া ভাষণে এমন মন্তব্য করে এই রেকর্ড পরিমাণে অর্থ সহায়তার প্যাকেজের বিষয়টি উল্লেখ করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বিশাল এই অর্থ সহায়তার প্যাকেজের অনুমোদনের জন্য ইতোমধ্যে কংগ্রেসকে প্রস্তাবনা দিয়েছেন জো বাইডেন। যত দ্রুত সম্ভব এই সহায়তা প্যাকেজ অনুমোদন করার প্রস্তাব দিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এই সহায়তা প্যাকেজ অনুমোদন দেওয়াটা জরুরি। কারণ, এই অর্থ ইউক্রেনের প্রতিরক্ষার জন্য সহায়ক হবে।

বাইডেনের এই অর্থ সহায়তার প্যাকেজের প্রস্তাবের মধ্যে ২ হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে সামরিক খাতে। এ ছাড়া ৮৫০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে অর্থনৈতিক সহায়তা খাতে এবং ৩০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে মানবিক সহায়তা খাতে। এটি সস্তা নয় উল্লেখ করে বৃহস্পতিবার দেওয়া ভাষণে বাইডেন আরও বলেন, আগ্রাসন বন্ধ না হলে আরও বেশি মূল্য দিতে হবে।

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। কিন্তু নতুন প্রস্তাবিত সহায়তা প্যাকেজ উল্লেখযোগ্য পরিমাণে বেশি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে যত সামরিক সহায়তা দিয়েছে, তা সেখানে রাশিয়ার মোতায়েন করা প্রতিটি ট্যাঙ্কের বিপরীতে ১০ টি ট্যাঙ্ক-বিধ্বংসী অস্ত্র দেওয়ার সামিল।

বিপুল /২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit