বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক

‘ততক্ষণ খেলব যতক্ষণ না আমার চেয়ে ভালো কাউকে দেখব’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১০৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : বয়স ৪১ হয়ে গেলেও অবসরের নামই নিচ্ছেন না জ্লাতান ইব্রাহিমোভিচ। ইউরোপের শীর্ষ লিগে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে যাচ্ছেন নিয়মিত। কবে অবসরে যাবেন তিনি? এ প্রশ্ন হরহামেশাই উঠে, এ নিয়ে তেমন একটা মুখ খুলেন না এ সুইডিশ তারকা। এবার জবাব দিলেন। জানালেন, কেন অবসরে যাচ্ছেন না তিনি। বললেন, যতক্ষণ না আমি আমার চেয়ে ভালো কাউকে দেখতে পাব ততক্ষণ পর্যন্ত খেলে যাব। 

এসি মিলানের এ তারকা বলেন, ‘ফুটবল থামিয়ে দেওয়ার জন্য আমি আফসোস করতে চাই না। আমি যতটা সম্ভব খেলে যেতে চাই। আসলে, আমি ততক্ষণ খেলে যাব যতক্ষণ নিজের চেয়ে ভালো কাউকে না দেখব। তাই আমি খেলে যাচ্ছি। যদি ফুটবল ছেড়ে দেওয়ার পর বলি আমি আরও খেলতে পারতাম, তখন সারাজীবন অনুশোচনায় ভুগতে হবে। ’তবে বয়সের ভারে একদিন তো থামতেই হবে, মানেন ইব্রাহিমোভিচ।

বললেন, ‘ভবিষ্যতের কথা তো লিখে রাখি না। আমি জানি একদিন এটা থেমে যাব। এমন শক্তি তো সারাজীবন থাকবে না। তবে আমার কোনো পরিকল্পনা নেই। দেখা যাক কী হয়।’অবশ্য ফুটবল থেকেই শক্তি পান বলে জানালেন ইব্রাহিমোভিচ। বললেন, ‘এটা সব ফুটবল খেলোয়াড়ের জন্যই সমস্যা। কারণ যখন আপনি খেলবেন তখনই এটা থাকবে। ওই শক্তি, অন্যকিছু করেই পাবেন না কারণ আমাদের মধ্যে প্রোগ্রাম করা আছে। ’

চলতি মৌসুমে লিগে ১৮ ম্যাচে মাঠে নেমেছেন ইব্রাহিমোভিচ। এরপরও যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল এসেছে তার পা থেকে। মাঠে নামলেই গোল পাচ্ছেন তিনি।  দলের আর সব তরুণ থেকে এখনও বেশ উজ্জ্বল তার পারফরম্যান্স। ২০২০ সালের জানুয়ারিতে লা গ্যালাক্সি ছেড়ে সিরিআর দল এসি মিলানে যোগ দেন ইব্রাহিমোভিচ। এরপর থেকে লিগে ৫৫ ম্যাচে ৩৩ গোলের দেখা পেয়েছেন এই সুইডিশ তারকা।

তথ্যসূত্র: সেমপ্রিমিলান

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit