বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক

দল বাড়ছে নারী আইপিএলে!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১০২ Time View

 

ডেস্ক নিউজ : ছেলেদের আইপিএল চলাকালীন সময় ভারতের নারীদের নিয়ে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ আয়োজন করে বিসিসিআই। তবে আগামী বছর থেকে সেটি না করে আলাদা ভাবে ছয় দল নিয়ে নারী আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকাল মুম্বাইয়ের বিসিসিআইয়ের পরিচালনা পরিষদের একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী বছর ছয় দল নিয়ে নারী ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করা হবে।  

বর্তমানে আইপিএলে যেসব ফ্র‍্যাঞ্চাইজি দল কিনেছে মেয়েদের আইপিএলে দল কেনার ব্যাপারে তাদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে। তবে তারা দল না কিনলে অন্যদের প্রস্তাব দেয়ার কথা জানানো হয়েছে। নারীদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ এবারও যথা সময়ে আয়োজিত হবে। তবে আগামী বছর থেকে আলাদা সময়ে এই আসর আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিচালনা পরিষদের এক সদস্য ক্রিক বাজকে জানিয়েছেন,’ছেলেদের আইপিএল চলার সময় এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না। এই টুর্নামেন্টের খুঁটিনাটি বিষয় আগামী কিছু দিনে খুঁজে বের করা হবে। এরপর বার্ষিক সাধারণ সভায় এর অনুমোদন চাওয়া হবে। ‘এর আগে নারী চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন সালমা খাতুন ও জাহানারা আল। তবে দল বাড়লে বাংলাদেশ থেকে নারীদের আইপিএলে ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit