বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

লালমনিরহাটে বধ্যভূমিত সমাজ কল্যাণ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১১৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি।শুক্রবার (২৫ মার্চ) দুপুরে সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি ভোটমারী বধ্যভূমিতে এ শ্রদ্ধা নিবেদন।পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মন্ত্রী।বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ছনি, উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, উপজেলা ছাত্রলীগের (সাবেক) বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু প্রমূখ।

শহিদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান।সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন,বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ির দেশ নয়। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে  প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য যা করেছে বঙ্গবন্ধুর পরে আর কোন সরকার তাঁদের  জন্য কিছুই করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন,মুক্তিযোদ্ধাদের ত্যাগ অপরিসীম যা জাতি কোনোদিনও অস্বীকার করতে পারবে না।মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কেউ যাতে বিকৃত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান সমাজ কল্যাণ মন্ত্রী।

কিউএনবি/অনিমা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit