বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

টিপুর শরীরে ৭টি, প্রীতির শরীরে ১টি গুলির চিহ্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১১৮ Time View

 

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী আফরিন ওরফে প্রীতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ফরেনসিক বিভাগের চিকিৎসকরা ময়নাতদন্ত সম্পন্ন করেন।

ময়নাতদন্ত শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তবে ঢামেক মর্গ সূত্রে জানা গেছে, নিহত জাহিদুল ইসলাম টিপুর শরীরে সাতটি গুলি পাওয়া গেছে। আর সামিয়া আফরিন প্রীতির শরীরে লাগা একটি গুলি এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে।

ময়নাতদন্তের পর লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মর্গ কর্তৃপক্ষ।

এ ঘটনায় নিহত প্রীতির পরিবার জানিয়েছে তারা কোনও মামলা করবেন না।

শুক্রবার দুপুরে প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘‘আমরা সাধারণ পরিবারের নিরীহ মানুষ।আমার মেয়ের হত্যার ঘটনায় আমরা কোনো মামলা করব না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সাধারণ জীবনযাপন করি। কার বিরুদ্ধে মামলা করব? হয়তো এক্সিডেন্টলি ঘটনাটি ঘটে গেছে।আল্লাহ একজন আছেন, তিনিই দেখবেন।’’

তবে শুক্রবার সকালে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি। এ মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি।

কিউএনবি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit