শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

নরসিংদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১১০ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : আজ শুক্রবার (২৫ মার্চ ) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক,  আবু নইম মোহাম্মদ মারুফ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। সিভিল সার্জন, ডাঃ মোঃ নুরুল ইসলাম, এবং সভাপতি সেক্টর কমান্ডারস্ ফোরাম’৭১, নরসিংদী জেলা শাখা আবদুল মোতালিব পাঠান। পুলিশ সুপার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

তিনি আরো স্মরণ করেন ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সকল শহীদদের । বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দেবার উদ্দেশ্যে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা চালায়। ২৫ মার্চ ১৯৭১ এর রাতে পাকিস্তানি সেনাবাহিনীর একটি গাড়িবহর এসে পৌঁছায় রাজধানীর শান্তিনগরে। লক্ষ্য রাজারবাগ পুলিশ লাইনস্ আক্রমণ। শত্রুসৈন্যরা গাড়ি থেকে নামেন।

মুহূর্তেই পুলিশের প্রথম বুলেটটি আঘাত করে এক পাকিস্তানি সৈনিককে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ওই সৈনিক। শুরু হয় স্বাধীনতার সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। পুলিশ সুপার গণহত্যার শোককে শক্তিতে রূপান্তর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর দেখানো পথে যার যার অবস্থান থেকে কাজ করার শপথ নিতে সকলকে আহবান জানান।

কিউএনবি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit