বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

রাজধানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঝরল ২ প্রাণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১০৯ Time View

 

ডেস্কনিউজঃ রাজধানীর রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায় একটি বালু বোঝাই ট্রাক ও কোকাকোলা কম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার (২৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের দুজনের নাম যথাক্রমে বাদল (৪৫) ও রফিক (২২)।

তাদের একজন বালু বোঝাই ট্রাকের চালক ও অপর একজন লেবার। প্রথমে আহত অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের দুজনের ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, সকালে দুর্ঘটনায় আহত ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুজনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।

কিউএনবি/বিপুল/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit