শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া কে এই থমসন? ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ পুতিনের মিসাইল হামলার বড় অস্ত্র ব্যালিস্টিক, কী করবে ইউক্রেন? এফ-১৫সহ মার্কিন বিমানের বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জনসম্মুখে আনল ইরান শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩ রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক, সিনেটে বিল পাস গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ তিনজন নিহত হোয়াইট হাউজে ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম তৈরিতে আদালতের স্থগিতাদেশ

নরসিংদীতে সকালেই সড়কে গেলো ৪ প্রাণ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৪৬ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রায়পুরা-নরসিংদী সদর আঞ্চলিক সড়কের আমীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপর একজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে রায়পুরার চরসুবুদ্ধি থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা আমীরগঞ্জ হয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি হাসনাবাদ বাজার অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চারজন মারা যায় এবং দুইজন আহত হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চারজন মারা গেছে বলে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। তবে নিহত চারজনই অটোরিকশার যাত্রী কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত না। ঘটনাস্থলে পুলিশ আছে এবং পিকআপটিকে আটক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit