বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

উত্তরাঞ্চলে চা উৎপাদনে নতুন দিগন্তের সূচনা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১১৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটজেলাসহ গোটা উত্তরাঞ্চলে চা উৎপাদনে এক নতুন দিগন্তের সুচনা করেছে উল্লেখ করে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, ২০২১ সালে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৬.৫১ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। এসব চায়ের মধ্যে ১৫.০৮ শতাংশ চা লালমনিরহাটসহ উত্তরাঞ্চলে উৎপাদন হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) আদিতমারীতে চা চাষিদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন। 
বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের উদ্যোগে পাটগ্রাম পৌরসভা মিলনায়তনে কর্মশালার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, লালমনিরহাটে চা চাষ বৃদ্ধির জন্য সরকারের নির্দেশে চা বোর্ড নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। চা চাষিদের প্রণোদনা, কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে। তাছাড়াও লালমনিরহাটে চা ফ্যাক্টরি ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। 
কর্মশালায় জেলার ৫টি উপজেলার ক্ষুদ্র চা চাষিদের দক্ষতা উন্নয়নে তাদের নিয়ে টিপিং, প্লাকিং, পোকা মাকড় দমন ও সার ব্যবস্থা বিষয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। একই সঙ্গে চা চাষের পরিধি বাড়ানোর লক্ষ্যে ১০৬ জন চা চাষিকে সেচ যন্ত্র, স্প্রে মেশিনসহ কীটনাশক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, সাবেক এমপি সফুরা বেগম রুমি, অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মমিন, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান।

কর্মশালায় চা চাষি বেলাল হোসেন, আবেদ আলী, নুরুজ্জামান প্রমুখ। উক্ত কর্মশালায় ভারপ্রাপ্ত পরিচালক  ড. মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে  বিটিআরআইয়ের প্রজেক্ট ডেপলোপমেন্ট ইউনিটের বিজ্ঞানীগণ চা চাষিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চা চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লালমনিরহাটের চা প্রকল্পের পরিচালক মো. আরিফ খান।

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit