শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

রমজানে প্রাথমিকের ক্লাস রুটিন পরিবর্তন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

ডেস্কনিউজঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি লাঘবে চলতি বছর ২০ রমজান পর্যন্ত ক্লাস চালু থাকবে। এ সময় পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর (ডিপিই)।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ডিপিই পরিচালক মনিষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সশরীরে শ্রেণি কার্যক্রম আগামী ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। শুধুমাত্র রমজান মাসে সরাসরি শ্রেণিপাঠদান পরিচালনার জন্য নিম্নোক্ত নির্দেশনা সমূহ পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে বিদ্যালয়ের শ্রেণি পাঠদান সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃক প্রেরিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।

পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে। প্রধাব শিক্ষকরা প্রস্তুতকৃত রুটিন সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন।

কিউএনবি/বিপুল/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit