শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

ভোলাহাটে বিশ্ব যক্ষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৩১ Time View

 

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : বিনিয়োগ করি যক্ষা নির্মুলে,জীবন বাঁচাই সবাই মিলে প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৪ মার্চ বৃহস্পতিবার ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত একটি র্যালি কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে মেডিকেল মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাঃ মোঃ ইসমাইল হোসেন,টিএলসিএ মোঃ আলমগীর হোসেন, নার্সিং ইনচার্জ মোসাঃ সখিনা খাতুনসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, ২০৩৫ সালের মধ্যে যক্ষা নির্মুলের পরিকল্পনা নিয়েছে সরকার। সে লক্ষ্য অর্জনে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে গুরুত্বের সাথে কাজ করার আহ্বান জানান হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit